ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় অপহৃত শিশু কক্সবাজার থেকে উদ্ধারঃ আটক ১

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমতলী মোশাররফ আলী সিকদার পাড়ার অপহৃত মোঃ দেলোয়ারের ৬ বছরের শিশুপুত্র আয়মনকে কক্সবাজার কলাতলী ডলফিন মোড়ের পূর্ব পার্শ্ব থেকে উদ্ধার করা হয়।অপহরণকারী শাহাদত হোসেন কে গ্রেফতার করে থানা পুলিশ।
আয়মন ১৫ এপ্রিল সোমবার বেলা দু`টায় লোহাগাড়া আমিরাবাদ স্টেশন থেকে অপহৃত হয়েছিল। অপহরণের দীর্ঘ ৫ ঘন্টা পর সন্ধ্যা ৭ টার পর পর বড়হাতিয়ার আয়মনের একই এলাকার দু’জন কিশোর কলাতলী বীচ পয়েন্টে একটি চায়ের দোকানে কর্মরত অবস্থায় আয়মনকে জনৈক ব্যক্তির সাথে হেঁটে বীচের দিকে নামতে দেখে। এসময় কিশোর শ্রমিক দু’জন দৌড়ে গিয়ে আয়মন ও অপহরণকারী কুমিল্লার শাহাদত হেসেনকে ঝাপটে ধরে ফেলে। কিশোরদ্বয়ের শোরগোলে লোকজন জড়ো হলে কলাতলীর ফার্মেসী দোকানদার তৌহিদুল ইসলাম দ্রুত টুরিস্ট পুলিশকে খবর দিলে পুলিশ আয়মন ও অপহরণকারীকে ধরে পুলিশ বক্সে নিয়ে আসে। পরে টুরিস্ট পুলিশ লোহাগাড়া থানায় খবর দিলে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, এসআই আবদুল কাইয়ুমের নেতৃত্বে একটি পুলিশি দল আয়মনের পিতা মোঃ দেলোয়ার সহ রাত সাড়ে ৯ টায় এসে কক্সবাজার টুরিস্ট পুলিশের সহায়তায় অপহরণকারী কুমিল্লার শাহাদাত হোসেন সহ অন্যান্যদের নিয়ে লোহাগাড়া থানায় নিয়ে আসে। লোহাগাড়া থানার ওসি (তদন্ত) জহির উদ্দিন জানান,
অপহরণকারী শাহাদত হোসেনের বিরুদ্ধে অপহৃত আয়মনের বাবা মোঃ দেলোয়ার বাদী হয়ে মামলা দায়ের করেন এবং মঙ্গলবার অপহরণকারী শাহাদাত হোসেনকে আদালতে তোলা হবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও

লোহাগাড়ায় অপহৃত শিশু কক্সবাজার থেকে উদ্ধারঃ আটক ১

প্রকাশিত: ০১:৩১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯