
রায়হান সিকদারঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের একটি যুগান্তকারী জাতীয় কর্মসূচি ঘোষণা করেছেন। এর অংশ হিসেবে চট্টগ্রামের লোহাগাড়ায় পুটিবিলা সড়াইয়া মৌজায় বটতলী পাড়া এলাকায় ১০ হেক্টর বাগানে গাছের চারা রোপন কর্মসূচি পালন করা হয়েছে।
গত ৬ আগস্ট সকালে গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ রিয়াদুর রহমান ভূঁইয়া।
এসময় ডলুবিট অফিসের ডেপুটি রেঞ্জার বিভাষ কুমার মালাকার,টংকাবতী বিট কর্মকর্তা ইমন বিল্লাহ, লোহাগাড়া থানার এএসআই আবদুল আজিজ, স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ পিয়ারু সহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও বনবিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 