[primeitworld_print id="30197"]
ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

নিজস্ব প্রতিবেদকঃ

সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬’-এর জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন বৃহত্তর চুনতি সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা ও চুনতি ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কফিল উদ্দিন লিটু।

তিনি ইতিমধ্যে তার এলাকায় বিভিন্ন সামাজিক,মানবিক সংগঠনে কাজ করছেন। গেল কিছুদিনের টানা ভারি বর্ষণে চুনতির বিভিন্ন এলাকার মানুষের পাশে ছিলেন। প্রসংসীতও হয়েছেন।

মাদার তেরেসা রিসার্চ কাউন্সিলের মহাসচিব ড. এ. কে. এম. জয় স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ রয়েছে, মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মাদার তেরেসা রিসার্স কাউন্সিলের উদ্যোগে আগামী ১৫ আগস্ট ২০২৬ (শনিবার) বিকেল ৪টায় ঢাকার পুরানা পল্টনস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আলোচনা সভা, ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

প্রধান আলোচক হিসেবে থাকবেন অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেও চিঠিতে উল্লেখ রয়েছে।

কফিল উদ্দিন লিটু বলেন, সমাজে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ আমাকে মাদার তেরেসা পিস এ্যাওয়ার্ডে মনোনীত করেছেন। এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে পেলে বড় গৌরবান্বিত মনে করি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

প্রকাশিত: ০৭:০০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬