[primeitworld_print id="30203"]
ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘গুলি করি, মরে একটা, বাকিডি যায় না’ বলা সেই ইকবাল চাকরি হারালেন

রক্তাক্ত জুলাই গণ-অভ্যুত্থানের সময় ‘গুলি করি, মরে একটা, একটাই যায়, বাকিডি যায় না’ বলা আলোচিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইনসহ ৬ জনকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়।

বরখাস্ত হওয়া বাকি কর্মকর্তারা হলেন- ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও সুদীপ কুমার চক্রবর্তী, ডিএমপির উত্তরা বিভাগের সাবেক উপকমিশনার কাজী আশরাফুল আজীম, সাবেক সহকারী কমিশনার মো. গোলাম রুহানী এবং কক্সবাজারের উখিয়ায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে যখন ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটছিল। সে সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে পরিস্থিতি বর্ণনা দিতে গিয়ে মোবাইল ফোনে একটি ভিডিও দেখিয়ে ইকবাল হোসাইন বলেন, গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার।

গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না।

এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।
৪৩ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে তৎকালীন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমকেও সেখানে দেখা গেছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

‘গুলি করি, মরে একটা, বাকিডি যায় না’ বলা সেই ইকবাল চাকরি হারালেন

‘গুলি করি, মরে একটা, বাকিডি যায় না’ বলা সেই ইকবাল চাকরি হারালেন

প্রকাশিত: ০৯:৩১:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬