[primeitworld_print id="30070"]
ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল লোহাগাড়ায় আসছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পরিদর্শন করবেন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা

নিজস্ব প্রতিবেদকঃ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আগামীকাল লোহাগাড়া উপজেলায় আসছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তাঁর এ সফরকে ঘিরে প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

শুক্রবার ( ১৭ জুলাই ) সফরকালে সকাল ১১ টা ১৫ মিনিটে অর্থমন্ত্রী উপজেলার আধুনগর ডলু খাল ভাঙ্গণ বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদ বিন আখন্দ বলেন, মাননীয় অর্থমন্ত্রীর সফর উপলক্ষে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত আধুনগর ইউনিয়নে ডলুখালের ভাঙ্গন এলাকা পরিদর্শন করবেন এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি তাঁকে অবহিত করা হবে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সরকারি সহায়তার বিষয়েও আলোচনা হবে বলে আশা করছি।

লোহাগাড়া উপজেলা বিএনপির নেতারা বলেন, বন্যায় লোহাগাড়ার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থমন্ত্রীর এ সফরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ সরেজমিনে তুলে ধরা হবে। আমরা আশা করছি, তিনি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, ভাঙা সড়ক ও বেড়িবাঁধ সংস্কার এবং প্রয়োজনীয় সরকারি সহায়তার বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।

এদিকে , অর্থমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। বন্যাদুর্গত মানুষেরাও তাঁর সফরের মাধ্যমে দ্রুত পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা করছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

আগামীকাল লোহাগাড়ায় আসছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পরিদর্শন করবেন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা

প্রকাশিত: ০৮:২৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬