
রায়হান সিকদারঃ
লোহাগাড়া উপজেলার ৯ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ পানি বন্দিতে রয়েছে। দেখা দিয়েছে খাদ্যের সংকটও। অনেক মানুষ ঘরবন্দিতে রয়েছে। এলাকার গ্রামীণ সড়ক ও মাটির ঘর ভেঙে গেছে। বর্তমানে অতি কস্টে দিনাতিপাত করছে এলাকার মানুষ।
তারই ধারাবাহিকতায় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১নাম্বার ওয়ার্ডের বড়ুয়া পাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার এবং পদুয়া ইউনিয়নের ৪নাম্বার মীর পাড়ার বিভিন্ন এলাকায় ঘরবন্দি মানুষের ঘরে ঘরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
১৩জুলাই বেলা ৩টার দিকে লোহাগাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যবস্থাপনায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার সামগ্রী প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেকা ফৌজুল কবির ফজলু।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম আবু সাঈদ চৌধুরী টিটুর সভাপতিত্বে বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মামুনুর রশিদ চৌধুরী মামুন মেম্বার,শামসুল ইসলাম মেম্বার,বিএনপি নেতা নজরুল ইসলাম, রফিক মেম্বার,চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম জকরিয়া,জেলা যুবদলের সহ-অর্থ সম্পাদক আরিফ উদ্দিন,নুরুল আলম কোম্পানী,মোঃ সেলিম,যুবদল নেতা নাছির উদ্দিন,নজরুল ইসলাম,বাহাদুর চৌধুরী,হেলাল উদ্দিন,মোঃ ফারুক,সাইফুল ইসলাম,মোঃ তছলিম, মোঃ আলা উদ্দিন বাচ্ছু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন,সদস্য সচিব রমজানুল কবির জয়, বিএনপি নেতা ও ব্যবসায়ী মোঃ সেলিম উদ্দিন,
উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ কায়েস উদ্দিন,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ কফিল উদ্দিন,ইকবাল হোসেন,আমিনুল ইসলাম আমিন,তৌহিদুল ইসলাম,আব্দুল আজিজ আরফাত,মাঈনুদ্দীনসহ অন্যন্যা নেতৃবৃন্দরা।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


