ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় পুকুরে ডুবে ৮ বছরের বয়সী এক শিশুর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনায় পুকুরে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফুটবল খেলতে গিয়ে পুকুরে পড়ে যাওয়া বল আনতে নেমেই প্রাণ হারায় শিশুটি।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে কুমিরাঘোনা বায়তুশরফ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আরিয়ান আবেদীন বড়হাতিয়া কুমিরাঘোনা এলাকার বাসিন্দা এবং উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীনের ছেলে।

নিহত শিশুর প্রতিবেশী সাংবাদিক আহমদ মূসা জানান, সকালে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে ফুটবল খেলছিল আরিয়ান। খেলার একপর্যায়ে ফুটবলটি পাশের পুকুরে পড়ে যায়। পরে আরিয়ানসহ আরও দুই শিশু বলটি আনতে পুকুরে নামে। একপর্যায়ে অন্য দুই শিশু পুকুর থেকে উঠে এলেও আরিয়ান পানিতে ডুবে যায়।

তিনি বলেন, আরিয়ান ডুবে যাওয়ার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে তাকে উদ্ধার করে। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, ছোট্ট আরিয়ানের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় পুকুরে ডুবে ৮ বছরের বয়সী এক শিশুর মৃত্যু

লোহাগাড়ায় পুকুরে ডুবে ৮ বছরের বয়সী এক শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৮:৪৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬