
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতের “রান ফর হেলথ ৫কে” ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জুমাবার (২১ আগস্ট) সকালে উপজেলার চুনতি ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ইছহাক মিয়া সড়কে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার প্রায় আড়াই শতাধিক যুবক, তরুণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আ ক ম ফরিদুল আলম।
চুনতি ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীর মুহাম্মদ সলিম উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি আ ন ম নোমান, উপজেলা যুববিভাগের সভাপতি তৌহিদুল হক মিজবাহ, ইউনিয়ন সেক্রেটারি মাস্টার মাহবুবুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাউল বাহার রাজা, অধ্যক্ষ হাফেজ আবদুল আজিজ শোয়াইব ও সমাজসেবক মুহাম্মদ নুরুচ্ছাফা প্রমুখ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 









