ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চরম্বা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট শফিকুল আলম লিটন

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান চরম্বা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,চট্টগ্রাম।

১৯ আগস্ট (বুধবার) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো: আবুল কাসেম স্বাক্ষরিত চরম্বা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

উক্ত বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে চরম্বার আতিয়ার পাড়া গ্রামের কৃতি সন্তান,বিশিষ্ঠ আইনজীবি ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট শফিকুল আলম লিটন।

এই চারজন বিশিষ্ঠ এডহক কমিটিতে শিক্ষক প্রতিনিধি জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত রনজিত বরন দাশ, অভিভাবক সদস্য (উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত) জামাল হোসেন ও পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান,শিক্ষক (ভারপ্রাপ্ত) পবন কান্তি দত্ত।

চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর প্রবিধানমালা-২০২৪ তারিখের সংশোধনী এর প্রবিধান ৬৪ অনুসারে লিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটি স্মারকের উল্লেখিত তারিখ থেকে ছয় মাসের জন্য কমিটি অনুমোদন দেওয়া গেল।

বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় অভিভাবকেরা আশাবাদ ব্যক্ত করে জানান, অ্যাডভোকেট শফিকুল আলম লিটন পুর্বেও একবার দায়িত্ব পালন করেছেন। তার দায়িত্ব পালনের সময় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে তিনি কাজ করেছেন। বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম লিটনের দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে চরম্বা উচ্চ বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল এবং যুগোপযোগী হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, পাঠদানের গুণগত মান বৃদ্ধি এবং ভৌত অবকাঠামোগত উন্নয়নে তাঁর বলিষ্ঠ ভূমিকা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অ্যাডভোকেট শফিকুল আলম লিটন বলেন, প্রথমে মহান আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করছি। বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি দক্ষিণ জেলা বিএনপির সদস্য, গেল জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত সংসদ সদস্য,পদপ্রার্থী প্রিয়নেতা নাজমুল মোস্তফা আমিন ভাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব, লোহাগাড়ার কৃতি সন্তান শাহাদাৎ হোসেন স্বাধীন ভাইয়ের প্রতি। তিনি বলেন, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি আমার জন্য সম্মানের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করার চেষ্টা করব।

অ্যাডভোকেট শফিকুল আলম লিটন আরও বলেন, “স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামীতে চরম্বা উচ্চ বিদ্যালয়ে আরও এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য । দায়িত্ব যথাযথভাবে পালনে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

এদিকে,অ্যাডভোকেট শফিকুল আলম লিটনকে সভাপতি করায় চরম্বা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা তাকে ধন্যবাদ জানিয়েছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় পুকুরে ডুবে ৮ বছরের বয়সী এক শিশুর মৃত্যু

চরম্বা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট শফিকুল আলম লিটন

প্রকাশিত: ১০:৩৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬