[primeitworld_print id="30061"]
ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যাকবলিত সাতকানিয়ায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৮৫০ জন পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত ও ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়ার উদ্যোগে আয়োজিত বিশেষ মেডিকেল ক্যাম্পে প্রায় ৮৫০ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সেনাবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে পাঁচ সদস্যের অভিজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী সাতকানিয়া সরকারি কলেজে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়।
এ সময় বন্যাকবলিত মানুষের মধ্যে এক হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং এক হাজার প্যাকেট খাবার স্যালাইন বিতরণ করা হয়, যাতে বিশুদ্ধ পানির সংকট ও পানিবাহিত রোগের ঝুঁকি কমানো যায়।
সেনাবাহিনী জানায়, চলমান বর্ষা মৌসুমে অতিবৃষ্টি ও বন্যার কারণে সাতকানিয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়ার পাশাপাশি ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকিতে রয়েছেন। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষা এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কক্সবাজার জেলার অন্যান্য বন্যাকবলিত উপজেলাতেও পর্যায়ক্রমে এ ধরনের জনকল্যাণমূলক মেডিকেল ক্যাম্প পরিচালনার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, দুর্যোগকালীন সময়ে দেশের মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান তাদের চলমান দায়িত্বের অংশ। ভবিষ্যতেও জনকল্যাণ ও দুর্যোগ মোকাবিলায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সংশ্লিষ্টদের আশা, সেনাবাহিনীর এই উদ্যোগ বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি পানিবাহিত রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

বন্যাকবলিত সাতকানিয়ায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৮৫০ জন পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা

প্রকাশিত: ১০:৪৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬