ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইয়ের মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

সকালের রোদটা ছিল স্বাভাবিক দিনের মতোই। বন্ধুদের সঙ্গে একটু ঘুরে আসার আনন্দে বাড়ি থেকে বের হয়েছিল তিন কিশোর। বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে গ্রামের পথ পেরিয়ে তারা যাচ্ছিল শহরের দিকে। কিন্তু সেই ঘুরতে বের হওয়াই হয়ে উঠল জীবনের শেষ যাত্রা।

চট্টগ্রামের পটিয়া উপজেলার আনসার ক্যাম্প এলাকায় বাসচাপায় নিহত হয়েছেন দুই কিশোর। আহত হয়েছেন তাদের আরেক বন্ধু।
শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা ‘হানিফ এন্টারপ্রাইজ’-এর একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যায় একজন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরেকজন।
নিহতরা হলেন উপজেলার কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাহেদুল আলমের ছেলে মো. তাজলিম (১৭) এবং একই এলাকার আকতার হোসেনের ছেলে শাহাদাত হোসেন সামি (১৬)। আহত জয় (১৮) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে তিন বন্ধু সামির বড় ভাই জিসানের মোটরসাইকেল নিয়ে বের হয়। ছুটির দিনের আনন্দে তারা ঘুরছিল এলাকার বিভিন্ন সড়কে। পরিবারের কেউ হয়তো তখনও ভাবেনি, দুপুরের আগেই বাড়িতে ফিরবে দুই কিশোরের নিথর দেহ।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করে হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ মোটরসাইকেল ও বাসটি নিজেদের হেফাজতে নেয়।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করেছে। মোটরসাইকেল ও বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

ভাইয়ের মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

প্রকাশিত: ০৪:১৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬