ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৭ জুন থেকে রাতে মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে

রাজধানীর যাত্রীদের স্বস্তি দিতে মেট্রোরেলের চলাচলের সময় আরও বাড়ানো হচ্ছে। আগামী ৭ জুন থেকে উত্তরা ও মতিঝিল—উভয় প্রান্ত থেকেই শেষ ট্রেন ছাড়বে বর্তমান সময়ের চেয়ে ২০ মিনিট পরে।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, যাত্রী চাহিদা বিবেচনায় নতুন সময়সূচি অনুমোদন পেয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
বর্তমানে উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে। নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, আর মতিঝিল থেকে রাত ১০টা ৩০ মিনিটে।
তবে সময় বাড়লেও নতুন কোনো ট্রেন যুক্ত করা হচ্ছে না। বিদ্যমান সূচি অনুযায়ী ট্রেন চলাচলের ব্যবধান (হেডওয়ে) বজায় রেখেই অতিরিক্ত ট্রিপ পরিচালনা করা হবে।
ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা এবং শেষ ট্রেনে বাড়তি ভিড়ের বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল চালু হয়। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নিয়মিত যাত্রী পরিবহন করছে এমআরটি লাইন-৬। ভবিষ্যতে কমলাপুর স্টেশন চালু হলে এই লাইনের পূর্ণাঙ্গ কার্যক্রম সম্পন্ন হবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

৭ জুন থেকে রাতে মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে

প্রকাশিত: ১০:১৭:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬