ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ দিনের মাথায় জেট ফুয়েল নিয়ে এলো আরেকটি জাহাজ

  • বাংলানিউজ
  • প্রকাশিত: ১০:১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৯২ পড়া হয়েছে

মাত্র ১০ দিনের মাথায় জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আরেকটি জাহাজ। ১৮২ দশমিক ৫ মিটার লম্বা চীনা পতাকাবাহী ‘শিং তং ৭৯৯’ নামের ট্যাংকারটি ৩৪ হাজার ৬৬৭ টনের বেশি ‘জেট এ-১’ নিয়ে বিকেল চারটার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে।

এ ছাড়া ডিজেল নিয়ে এসেছে দুইটি বড় জাহাজ। সব মিলে জ্বালানি তেল নিয়ে আপাতত সংকটের আশঙ্কা নেই।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম।

তিনি বলেন, জেট ফুয়েল নিয়ে জাহাজটি বহির্নোঙরে আসার পরপরই লাইটারিং কার্যক্রম শুরু হয়েছে।

ওজন কমিয়ে ড্রাফট (জাহাজের পানির নিচের অংশ) বন্দর জেটিতে আনার উপযোগী হলেই কাল বা পরশু জাহাজটি নিয়ে আসা হবে।
গত ১৪ এপ্রিল সিঙ্গাপুর থেকে ১১ হাজার টন প্লেনের জ্বালানি জেট ফুয়েল (জেট এ-১) নিয়ে বন্দরে এসেছিল ‘এমটি গ্রেট প্রিন্সেস’ ট্যাংকারটি।

গতকাল বিকেল ৩টার দিকে তাইওয়ান থেকে ৩৩ হাজার ৪০০ টন ডিজেল নিয়ে বন্দরের বহির্নোঙরে ভিড়েছে পাকিস্তানি পতাকাবাহী ট্যাংকার ‘এমটি কোয়েটা’। আজ ভোর ৫টার দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ৩৫ হাজার ৫৫ টন ডিজেল নিয়ে ভিড়েছে পানামার পতাকাবাহী ট্যাংকার প্রিভে অ্যাঞ্জেল।
বিপিসি সূত্রে জানা গেছে, পরিশোধিত ডিজেল, অকটেন নিয়ে আসা বেশ কয়েকটি জাহাজ বন্দর জেটি ও বহির্নোঙরে অবস্থান করছে। গুরুত্বের সঙ্গে ডিজেল লাইটারিং ও ডলফিন জেটিতে খালাস করা হচ্ছে। ইস্টার্ন রিফাইনারি পিএলসির জন্য ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে গত ২১ এপ্রিল সৌদির স্থানীয় সময় রাত তিনটায় (বাংলাদেশের সকাল ৬টা) ইয়ানবু বন্দর থেকে যাত্রা শুরু করেছে। অবস্থানগত কারণে জাহাজটিকে হরমুজ প্রণালী পার হতে হচ্ছে না।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

১০ দিনের মাথায় জেট ফুয়েল নিয়ে এলো আরেকটি জাহাজ

প্রকাশিত: ১০:১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬