ঢাকা ০১:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাদি হত্যায় অভিযুক্তদের দেশে ফেরাতে ডিপ্লোম্যাটিক চ্যানেলে অনুরোধপত্র পাঠিয়েছি

  • মানবজমিন
  • প্রকাশিত: ০২:২৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৪৩ পড়া হয়েছে

শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের ভারত থেকে দেশে ফেরাতে ডিপ্লোম্যাটিক চ্যানেলের মাধ্যমে অনুরোধপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইনের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘শহীদ ওসমান হাদী হত্যায় যারা অভিযুক্ত, তাদের বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে। একবার চার্জশিট প্রদান করা হয়েছিল। সম্ভবত নারাজি দেয়ার কারণে পুনরায় তদন্ত হচ্ছে।’

তিনি বলেন, ‘ইতিমধ্যে ভারতে প্রথমে দুইজন, পরে আরেকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের পুলিশ ফোর্স তাদেরকে গ্রেপ্তার করেছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দূতাবাসকে ডিপ্লোম্যাটিক চ্যানেলের মাধ্যমে অনুরোধপত্র পাঠিয়েছি, যাতে বাংলাদেশে তাদের প্রত্যাবর্তন করানো হয়।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা হচ্ছে আমরা আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানাসহ অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেরণ করেছি। যাতে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে অভিযুক্ত আসামিকে আইন মাফিক বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।’

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

হাদি হত্যায় অভিযুক্তদের দেশে ফেরাতে ডিপ্লোম্যাটিক চ্যানেলে অনুরোধপত্র পাঠিয়েছি

প্রকাশিত: ০২:২৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬