ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম।

ইসরায়েল লেবাননে এ যাবতকালের সবচেয়ে বড় স্থল অভিযান চালিয়ে হামলা অব্যাহত রাখায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফারস জানায়, বুধবার সকালে ইরানের অনুমতি নিয়ে দুটি তেলবাহী ট্যাঙ্কার প্রণালি অতিক্রম করলেও বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের ট্যাঙ্কার চলাচল বন্ধ রয়েছে।
একই তথ্য নিশ্চিত করেছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ)। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলের চলমান হামলার জেরেই জাহাজ চলাচল স্থগিত করা হয়েছে।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছিলেন, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী সেই দাবি প্রত্যাখ্যান করে জানায়, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, লেবাননে সর্বশেষ হামলাকে যুদ্ধ শুরুর পর থেকে ‘সবচেয়ে বড় আক্রমণ’ হিসেবে বর্ণনা করেছে ইসরায়েল নিজেই।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে ট্যাঙ্কার চলাচল বন্ধ হওয়া বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে। কারণ, বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল সরবরাহ এই প্রণালির ওপর নির্ভরশীল।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

প্রকাশিত: ১১:০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬