ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে করোনায় লোহাগাড়ার যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিআরবে চট্টগ্রামের লোহাগাড়ার এক যুবক ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সৌদি আরবের মক্কা নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে । নিহত যুবকের নাম জসিম উদ্দিন (৪৫) । সে উপজেলার সদর ইউনিয়নের খাঁন মোহাম্মদ সিকদার পাড়ার মৃত আলী আহমদের ছেলে এবং তিনি ৩ সন্তানের জনক।

নিহতের পরিবার সুত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট করোনা উপসর্গ নিয়ে মক্কার একটি হাসপাতালে ভর্তি হন লোহাগাড়ার যুবক জসিম। সে প্রায় ২০ দিন ধরে অসুস্থ ছিল। এক সপ্তাহ আগে করোনার রিপোর্ট পজিটিভ জানায়। সৌদিতে থাকা একই এলাকার অন্য এক লোক মৃত্যুর খবর তাদের জানায়।
জসিম ১৫ বছর ধরে প্রবাস জীবন অতিবাহিত করেছেন। তিনি সৌদি আরবের মক্কা নগরে নিজের ব্যবসা পরিচালনা করতেন । সৌদি সরকারের নিয়ম অনুযায়ী নিহতের লাশ সেখানেই দাফন সম্পন্ন করা হবে।

প্রবাসী জসিমের মৃত্যুতে নেমে এসেছে তার পরিবারের ও এলাকায় শোকের ছায়া।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও

সৌদি আরবে করোনায় লোহাগাড়ার যুবকের মৃত্যু

প্রকাশিত: ১১:৩১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০