ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্টমার্টিন উপকূলে রোহিঙ্গা বোঝাই ট্রলারডুবির ঘটনায় মামলা, আটক ৮

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলারডুবির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে ১৯ জনকে আসামি করে পুলিশের পক্ষ থেকে টেকনাফ থানায় মামলাটি দায়ের করা হয়েছে।

অন্যদিকে, এ ঘটনায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত থেকে বুধবার সকাল পর্যন্ত আটক ৮ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস।

পুলিশ জানায়, সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলারডুবির ঘটনার বুধবার সকালে সাগর থেকে আরো একজন উদ্ধারসহ  জীবিত উদ্ধার মোট ৭৩ জনকে টেকনাফ থানা হেফাজতে রাখা হয়েছে।

তাদের পরবর্তীতে কোথায় রাখা হবে সে নির্দেশনা দেবেন আদালত। পুলিশ আদালতের নির্দেশনার অপেক্ষায় আছে।

পুলিশ আরও জানায়, পাচারের জন্য মালয়েশিয়াগামী ট্রলারটি পরিচালনায় সম্পৃক্ততার অভিযোগে আটক ৮ জনের মধ্যে রোহিঙ্গা ও স্থানীয় নাগরিক রয়েছে।

উল্লেখ্য,মঙ্গলবার সকালে সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত ৭৩ জনকে জীবিত এবং ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও উদ্ধার তৎপরতা চলছে। ওই ট্রলারে ১৩৮ জনের মত লোক ছিল। নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করছে বলে জানা গেছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও

সেন্টমার্টিন উপকূলে রোহিঙ্গা বোঝাই ট্রলারডুবির ঘটনায় মামলা, আটক ৮

প্রকাশিত: ০৬:০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০