ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুখছড়ি উচ্চ বিদ্যালয়ে টানা ৪র্থবারের মত সভাপতি নির্বাচিত হলেন আবদুল হান্নান মোঃ ফারুক

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্টান সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির টানা ৪র্থ বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন আমিরাবাদ সুখছড়ি মৌলভী পাড়া গ্রামের কৃতি সন্তান, লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক, শিক্ষানুরাগী ও সমাজসেবক আবদুল হান্নান মোহাম্মদ ফারুক।

১৬জানুয়ারী চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক বিপ্লব গাঙ্গুলীর স্বাক্ষরিত আবদুল হান্নান মুহাম্মদ ফারুক সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির একটি চিঠি তাকে প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি, যুব সমাজের অহংকার আবদুল হান্নান মোহাম্মদ ফারুক জানান, তিনি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এমপি মহোদয়ের আন্তরিকতায় বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়ন অনেক দুর এগিয়ে গেছে। তিনি আরো বলেন, সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের টানা ৪র্থ বারের মত সভাপতি নির্বাচিত হওয়ায় সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, এমপি পত্নী রিজিয়া রেজা চৌধুরীর প্রতি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিদ্যালয় পরিচালনা কমিটিতে ৪র্থ বারের মত আবদুল হান্নান মোহাম্মদ ফারুক সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সকল নেতৃবৃন্দরা তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও

সুখছড়ি উচ্চ বিদ্যালয়ে টানা ৪র্থবারের মত সভাপতি নির্বাচিত হলেন আবদুল হান্নান মোঃ ফারুক

প্রকাশিত: ০৩:২০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০