
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-কে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সিঙ্গাপুরের Singapore General Hospital-এর নিউরোসায়েন্সেস বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১৫ মার্চ) বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্সে প্রায় সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে মির্জা আব্বাস নিরাপদে Singapore পৌঁছান। সেখানে পৌঁছানোর পরপরই চিকিৎসকেরা তাকে পরীক্ষা করেন এবং বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রফিকুল ইসলাম আরও বলেন, যাত্রাপথে তার কোনো শারীরিক জটিলতা দেখা দেয়নি। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার চিকিৎসা তদারকি করছেন।
এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে।
দেশ বাংলা অনলাইন 

