ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতকানিয়ায় অবৈধ মাটি কাটায় ভোরে ইউএনও’র অভিযান, স্ক্যাভেটর বিকল ও জরিমানা

সাতকানিয়ায় ভোররাতেই অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। (১৮ এপ্রিল) শনিবার ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে একাধিক স্ক্যাভেটর বিকল করে দেওয়া হয় এবং জরিমানা আদায় করা হয়।

উপজেলা প্রশাসন জানান, নাপিতের চরে অবৈধভাবে মাটি কাটার সময় একটি স্ক্যাভেটর ও ৩টি ডাম্পার শনাক্ত করা হয়। এসময় প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালিয়ে স্ক্যাভেটরটির কার্যক্রম বন্ধ করে দেয়। একইসঙ্গে মৌলভীর দোকান এলাকায় জাফর আহমেদ চৌধুরী কলেজ সংলগ্ন স্থানে মাটি কাটার সঙ্গে জড়িত আরও ২টি স্ক্যাভেটর বিকল করে দেওয়া হয়।
অভিযানের সময় আরেকটি চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। অকৃষি জমিতে মাটি কাটার অনুমতি থাকলেও তা অপব্যবহার করে কৃষি জমির মাটি কাটার অভিযোগে উত্তর ছদাহার এলাকার মো. সোহেল (৪০) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কৃষিজমির উর্বর মাটি কেটে নিয়ে যাচ্ছে, ফলে কৃষি উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়েছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
এ বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন,
“অবৈধভাবে মাটি কাটা কোনোভাবেই সহ্য করা হবে না। যারা অনুমতির অপব্যবহার করে কৃষিজমির ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং কোনো প্রভাবশালী মহলের চাপের কাছে নতি স্বীকার করা হবে না।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

সাতকানিয়ায় অবৈধ মাটি কাটায় ভোরে ইউএনও’র অভিযান, স্ক্যাভেটর বিকল ও জরিমানা

প্রকাশিত: ১২:০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬