ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতকানিয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সাতকানিয়ার ছদাহা কেওচিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকর বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার অভিযোগ উঠেছে। এ প্রধান শিক্ষিকার নাম ফরিদা ইয়াছমিন। ১৭ মার্চ রবিবার দুপুরে উক্ত বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো সাতকানিয়ায় তোলপাড় চলছে। অভিযুক্ত শিক্ষক বঙ্গবন্ধুকে অবমাননার ঘটনা ঘটেনি বলে দাবী করলেও এক স্থির চিত্রে শিক্ষিকা ফরিদা ইয়াছমিনের পায়ের নিচে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত একটি ব্যানার মাড়ানো,মোছড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। যোগাযোগ করা হলে প্রধান শিক্ষিকা
ফরিদা ইয়াছমিন বলেন, আজকে সরকার ঘোষিত জাতীয় শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের জন্য ব্যানারও করা হয়। এ ব্যানারটি নিজের পায়ের নিচে পড়ে থাকলেও বঙ্গবন্ধুর অবমাননা হয়নি বলে দাবী করেন তিনি। এ ব্যাপারে সাতকানিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ চিরানের মোবাইল ফোনে বার বার যোগাযোগ করা হলেও সংযোগ পাওয়া যায়নি। তবে সহকারী শিক্ষা কর্মকর্তা সামশুল আলমের দৃষ্টি আর্কষণ করা হলে তিনি বলেন, অভিযোগের বিষয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

সাতকানিয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগ

প্রকাশিত: ০৩:৪৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯