ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসায় বার্ষিক সভাকে সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

রায়হান সিকদারঃ

লোহাগাড়ার ঐতিহ্যবাহী দ্বীনে শিক্ষা প্রতিষ্ঠান চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসায় আগামী ২৫এপ্রিল শনিবার দিনব্যাপী ২১৬তম বার্ষিক সভাকে সফল করার লক্ষ্য প্রস্তুতিমূলক সভা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ই এপ্রিল বেলা ১২টার দিকে মাদ্রাসার মসজিদ প্রাঙনে ছাত্র-শিক্ষকদের সমন্বয়ে আয়োজিত প্রস্তুতিসভায় প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি,আইআইইউসির প্রফেসর ড.মাওলানা হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান।

তিনি তার বক্তব্যে বলেন,সুশৃঙ্খলতার মধ্যে দিয়ে আগামী ২৫এপ্রিল বার্ষিক সভাকে সফল করতে কাজ করতে হবে। আমাদের কে বিনয়ী হতে হবে। একজন মানুষ বড় হতে চাইলে তাকে ছোট্ট হতে হয়। নেতৃত্বের প্রধান গুণাবলী হলো বিনয়ী হওয়া।বিনয়ের সাথে আচরণ করা। আমি খুব বেশি গর্ব করে পরিচয় দিয়ে থাকি, আমি চুনতি মাদ্রাসার একজন প্রাক্তন ছাত্র।এ মাদ্রাসার অনেক কৃতি ছাত্র আজ সারাবাংলাদেশে বিভিন্ন স্থানে নেতৃত্ব দিচ্ছে। আমরা সবাই সুশৃঙ্খলতার সাথে সভাকে সফল করবো ইনশাল্লাহ।হুজুর ও শিক্ষকরা শিক্ষার্থীদেরকে সভায় যার যার দায়িত্ব দিবে তারা সেখানে দায়িত্ব পালন করবে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইনের সভাপতিত্বে মাওলানা রিদুওয়ানুল হকের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ,মাদ্রাসার গভর্নিং বডির সদস্য মাওলানা হাফিজুল হক নিজামী ও মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শাহ আলম।

প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্যে মাদ্রাসার গভর্নিং বডির সদস্য ও সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী বলেন, চুনতি মাদ্রাসার অনেক ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। ১৮১০ সালে এ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। মাওলানা আবদুল হাকিম এ মাদ্রাসার গোড়াপত্তন করেন। আমরা নিজেকে চুনতি মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিচয় দিতে গর্ববোধ করি। মাদ্রাসার ২১৬তম সভাকে সফল করতে সবাইকে সুশৃঙ্খল ভাবে কাজ করতে হবে।

প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নিজাম উদ্দিন, মাদ্রাসার সহকারি অধ্যাপক হামিদুর রহমান,মাদ্রাসার ইংরেজী বিভাগের প্রভাষক অলি উল্লাহ হৃদয়সহ মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসায় বার্ষিক সভাকে সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: ০৫:৪৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬