
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় শিক্ষার পরিবেশ ও গুণগত মান আরও বেগবান করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ মে (সোমবার) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও মাদরাসার সুপারগণের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় গুরুত্বপুর্ণ বক্তব্য দেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. বায়েজীদ-বিন-আখন্দ।
সভায় উপজেলার সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, কিশোর অপরাধ প্রতিরোধ এবং মানসম্মত পাঠদান বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন ইউএনও। একটি আদর্শ ও শিক্ষাবান্ধব লোহাগাড়া উপজেলা গড়ে তুলতে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণের আন্তরিক সহযোগিতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
