ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের তোষামোদ নয়, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমকে সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, কোনো দল বা সরকারের তোষামোদ নয়, বরং জনগণের সামনে সত্যকে নির্ভয়ে তুলে ধরাই গণমাধ্যমের প্রধান দায়িত্ব।
সোমবার (১৫ জুন) সচিবালয়ে টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বার্তা সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন, ইতিবাচক পরিবর্তন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডও যথাযথভাবে জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন। এ ক্ষেত্রে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
বৈঠকে দেশের টেলিভিশন শিল্পের বর্তমান অবস্থা, সাংবাদিকদের পেশাগত সংকট, চাকরির নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবু আব্দুল্লাহ এম ছালেহ জানান, সমাজে মানবিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতেও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ লক্ষ্যকে সামনে রেখে সরকার একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে।
তিনি জানান, কমিশন গঠন ও সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আগামী ১৮ জুন অংশীজনদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকল পক্ষের মতামতের ভিত্তিতে একটি কার্যকর নীতিকাঠামো প্রণয়ন করা গেলে গণমাধ্যম খাতের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৈঠক শেষে সাংবাদিক নেতারা জানান, তারা প্রধানমন্ত্রীর কাছে সাংবাদিকদের পেশাগত নানা সংকট ও চ্যালেঞ্জের বিষয়গুলো তুলে ধরেছেন। পাশাপাশি নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, নীতিগত সহায়তা প্রদান এবং স্বাধীন সাংবাদিকতার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছেন।

এমএনজি/

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

সরকারের তোষামোদ নয়, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ১০:১৬:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬