ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতে জঙ্গল সলিমপুরে পুলিশ সুপারের ফুটবল টুর্নামেন্টের আয়োজন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম। শিক্ষার্থীদের আবেদনের পর আগামী বৃহস্পতিবার টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়ার পাশাপাশি খেলাধুলার সামগ্রী দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

(আজ ৭ জুন) রোববার দুপুরে জঙ্গল সলিমপুরের আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলিনগর উচ্চবিদ্যালয় পরিদর্শনের সময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন পুলিশ সুপার।
সভায় শিক্ষার্থীরা আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা তুলে ধরে। তারা খেলাধুলার সরঞ্জাম এবং ব্রাজিল ও আর্জেন্টিনা দলের জার্সি দেওয়ারও অনুরোধ জানায়। বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করে পুলিশ সুপার প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময়কালে মো. মাসুদ আলম বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে।
পরে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে আলোচনায় তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও ইতিবাচক পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সফরের সময় পুলিশ সুপার শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। তিনি তাদের শিক্ষা, নিরাপত্তা, ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ স্বপ্ন সম্পর্কে খোঁজখবর নেন এবং কঠোর পরিশ্রম, সততা ও অধ্যবসায়ের মাধ্যমে জীবনে সফল হওয়ার পরামর্শ দেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান কার্যক্রমে অংশ নেন। এতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
পরিদর্শনের শেষে জঙ্গল সলিমপুর এলাকার শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন, মাদক ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবার সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতে জঙ্গল সলিমপুরে পুলিশ সুপারের ফুটবল টুর্নামেন্টের আয়োজন

প্রকাশিত: ০৭:২৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬