
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। গত ২৮ নভেম্বর সকালে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।উক্ত কমিটিতে দৈনিক সুপ্রভাত বাংলাদেশ লোহাগাড়া প্রতিনিধি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (সভাপতি), দৈনিক পুর্বকোণ প্রতিনিধি এমএম আহমদ মনির (সহ-সভাপতি),দৈনিক আমাদের সময় প্রতিনিধি আবুল কালাম আজাদ (সাধারণ সম্পাদক),জয়নিউজ প্রতিনিধি অধ্যাপক পুষ্পেন চৌধুরী(যুগ্ম সাধারণ সম্পাদক),দৈনিক মানবজমিন প্রতিনিধি এইচএম জসিম উদ্দীন(সাংগঠনিক সম্পাদক),দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি খোকন সুশীল(অর্থ সম্পাদক),দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি জাহেদুল ইসলাম(প্রচার-প্রকাশনা সম্পাদক),দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মুহাম্মদ রায়হান সিকদার(দপ্তর সম্পাদক), দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মিনহাজ মিজবাহ উদ্দিন (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক),দৈনিক আজাদী প্রতিনিধি মুক্তিযোদ্ধা জামাল উদ্দীন(সদস্য),দৈনিক সংগ্রাম প্রতিনিধি মাস্টার সিরাজুল ইসলাম(সদস্য),দৈনিক নওরোজ প্রতিনিধি মো. কামাল উদ্দীন(সদস্য) ও দৈনিক বর্তমান প্রতিনিধি মনির আহমদ আজাদ(সদস্য) হিসেব মনোনিত হয়েছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

