ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আশিফুর রহমান(২বছর) বয়সী এক শিশু মারা গেছে বলে সংবাদ পাওয়া গেছে।

৬ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৯নাম্বার ওয়ার্ডের বারেক চৌধুরী পাড়ায় ঘটনাটি ঘটেছে।

নিহত শিশু আশিফুর ওই এলাকার হোসেন আহমদের পুত্র।

আমিরাবাদ ইউনিয়নের দফাদার ও ওই এলাকার বাসিন্দা মোঃ জহির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিশু আসিফুর তাঁর জেঠাতো ভাইয়ের ছেলে,সম্পর্কে তার ভাতিজা। বিকেলে বাড়ির উঠানে সে খেলা করছিল। খেলার মাঝে যে কোন এক সময় বাড়ির পার্শ্বে পুকুরে পড়ে যায়। বাড়ির স্বজনেরা শিশুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি করতে থাকেন। পরে বিকেল আনুমানিক ৫ টার দিকে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পান। স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একইদিন শিশুটিকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানা গেছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও

লোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৯:১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬