
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বুত্তের গুলিতে এক সিএনজি চালক নিহত হয়েছে।
১০ডিসেম্বর (বুধবার) সকালে তার লাশ উদ্ধার করে লোহাগাড়া থানা পুলিশ।
নিহত সিএনজি চালকের নাম নুরুল ইসলাম (৫৫)। তিনি একই ইউনিয়নের রমজান আলী সিকদার পাড়ার আলী আহমদের পুত্র এবং বড়হাতিয়া ইউনিয়ন শিবির সভাপতি শফিকুল ইসলামের পিতা।
স্থানীয় ও প্রত্যক্ষ দর্শী সুত্রে জানা গেছে, নুরুল ইসলাম পেশায় একজন সিএনজি চালক।তিনি দিনের বেলায় সিএনজি চালাতো না, রাতের বেলায় সিএনজি চালাত। প্রতিদিনের ন্যায় রাতে সিএনজি নিয়ে বের হন তিনি। বুধবার ভোরে তাকে বড়হাতিয়ায় বায়তুশ শরফের উত্তর পার্শ্বে চৌধুরী পুকুরের মুখে সড়কে তার লাশ দেখতে পান। দুর্বৃত্তদের দল সিএনজির পেছন দিয়ে তাকে গুলি করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরে বেসরকারি হসপিটালে নিয়ে আসে। ওখান থেকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপর এক সিএনজি চালক শফিকুর রহমান বলেন, গতকাল রাতে নুরুল ইসলামের সিএনজি যোগে আমিরাবাদ থেকে বড়হাতিয়ায় বাড়িতে আসি। অনেক কথাও বলেছি। একসাথে রাতে চা খেয়েছি।সকালে শুনলাম নুরুল ইসলামকে দুর্বৃত্তের দল সিএনজির পিছন দিয়ে গুলী করেছে।
এদিকে,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুর রহমান, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আবদুল জলিল।
নিহতের পুত্র ও বড়হাতিয়া ইউনিয়ন শিবির সভাপতি শফিকুল ইসলাম মাসুদ বলেন, স্থানীয় এক সিএনজি চালক আমাকে এক ইমাম সাহেবের মাধ্যমে খবর দেয়। ইমাম সাহেবের মাধ্যমে প্রথমে জানতে পারি আমার আব্বু এক্সিডেন্ট করছে। এরপরে মনু ফকির হাটে গেলে আমার আব্বুকে ওইদিক থেকে নিয়ে আসছে দেখতে পেলাম। ওখান থেকে আমার আব্বুকে আমি কাঁধে করে নিয়ে যাচ্ছি, কোন সাড়াশব্দ নেই। আব্বুকে দ্রুত উপজেলা সদরে সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ডাক্তার নিশ্চিত করেন, আমার আব্বুকে পেছন দিয়ে পিটে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করা হয়েছে। নুরুল ইসলামকে গুলি করে নিহতের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবিও জানান তিনি।
বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল হক বলেন, সিএনজি চালক নুরুল ইসলাম গুলিবদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনার খবরটি স্থানীয়রা আমাকে জানিয়েছে। আমি লোহাগাড়া থানা পুলিশকে অবগত করেছি। তিনি আরও বলেন, নুরুল ইসলাম রাতে একটু বেশি গাড়ি চালায়। তাকে গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি সঠিকভাবে তথ্য উদঘাটন করতে হবে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শারমিন আরজু বলেন, নুরুল ইসলাম নামে এক ব্যক্তি কে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। তার শরীরে পিটের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
লোহাগাড়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আবদুল জলিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গুলিবিদ্ধ হয়ে নিহত সিএনজি চালক নুরুল ইসলামের ঘটনাটি তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

