ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় জমির টপসয়েল কাটায় ইউএনও`র অভিযান, স্কেভেটর জব্দ

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় জমির টপসয়েল কাটার দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি স্কেভেটর জব্দ করা হয়েছে।

২৫ নভেম্বর(মঙ্গলবার) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কলাউজান ৪নং ওয়ার্ড করম আলী সিকদার পাড়া দরগাহ মুড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম।

অভিযানকালে লোহাগাড়া থানার এসআই এনায়েত হোসেন, উপজেলা পরিষদের সিএ ইলিয়াছ রুবেলসহ আনসার ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলার কলাউজান ৪নং ওয়ার্ড করম আলী সিকদার পাড়া দরগাহ মুড়া এলাকায় কৃষি জমির টপসয়েল কাঁটছিল মাটি খেকোরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে একটি স্কেভেটর জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জমির টপসয়েল কেটে পরিবেশ এর ভারসাম্য নষ্ট করা হচ্ছে। বর্তমানে জব্দকৃত স্কেভেটর উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও

লোহাগাড়ায় জমির টপসয়েল কাটায় ইউএনও`র অভিযান, স্কেভেটর জব্দ

প্রকাশিত: ১২:১৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫