ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় এক বাড়িতে তালা ভেঙে চুরি! নিয়ে গেছে নগদ টাকা ও স্বর্নালংকার

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদে এক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে আমিরাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ মল্লিক ছো্বাহান চৌধুরী পাড়ায় এই চুরির ঘটনা ঘটে। এসময় চোরের দল নগদ ৮০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্ত মোঃ সাইফুল আরমান চৌধুরী।

তিনি ওই এলাকার মাস্টার মোহাম্মদুল হক চৌধুরীর পুত্র এবং তিনি ইসলামী ব্যাংক পিএলপির চাকরিচ্যুত একজন ব্যাংক কর্মকর্তা।

ক্ষতিগ্রস্থ সাইফুল আরমান চৌধুরী বলেন, গতকাল বৃহস্প্রতিবার দুপুর ১টার দিকে ব্যক্তিগত কাজে চট্টগ্রাম শহরে চলে যায়। তখন আমার বাড়িতে আর কেউ ছিলেন না। শুক্রবার সকালে বাড়িতে এসে দেখি ঘরের দরজা ও আলমারির তালা ভাঙা। ঘরের সব কাপড়-চোপড়সহ ঘরের সমস্ত আসবাপত্র এলোমেলোভাবে ছিটানো রয়েছে। আলমিরাতে রাখা নগদ ৮ লাখ ৭০ হাজার টাকা ৫ ভরি স্বর্ণালঙ্কার নেই।

চোরের দল আলমারি ভেঙে আমার স্ত্রীর ব্যবহারের একটি গলার হার, একটি চেইন, তিনটি হাতের রিং, ১জোড়া কানের দুল, একটি হাতের ব্রেসলেটসহ মোট ৫ ভরি স্বর্নালংকার নিয়ে গেছে।

এ বিষয়ে লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই আলা উদ্দিন জানান, সাবেক ব্যাংক কর্মকর্তার বাড়িতে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও

লোহাগাড়ায় এক বাড়িতে তালা ভেঙে চুরি! নিয়ে গেছে নগদ টাকা ও স্বর্নালংকার

প্রকাশিত: ০৪:৪৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫