ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় ইয়াবাসহ সিএমপির পুলিশ কনস্টেবল আটক

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবা বড়িসহ পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

মুনিরুল ইসলাম নামের ওই পুলিশ সদস্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত।

২০আগস্ট (বুধবার)দুপুরে উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ এলাকা থেকে লোহাগাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

লোহাগাড়া থানার এসআই কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মুনির মোটরসাইকেলে করে কক্সবাজারের দিক থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। পথে চুনতি এলাকায় পুলিশের টহল দল তাকে থামিয়ে তল্লাশি চালালে তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

এসআই কামাল আরও বলেন, গ্রেপ্তার মুনিরুল ইসলামের গ্রামের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং একইদিন বিকেলে তাকে চট্টগ্রাম আদালতে সৌপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও

লোহাগাড়ায় ইয়াবাসহ সিএমপির পুলিশ কনস্টেবল আটক

প্রকাশিত: ১১:০০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫