
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
“আসুন জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই“এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-১৮ পালন করা হয়েছে।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ৯ ডিসেম্বর সকালে দিবসটি উপলক্ষে মানববন্ধন ও গনস্বাক্ষক কর্মসুচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা
সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ,উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ শামীম হোসেন।অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমিন আহমদ খান,সহ-সভাপতি, জয়নিউজ এর সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি অধ্যাপক পুষ্পেন চৌধুরী, সদস্য সচিব মাস্টার মাহবুবুর রহমান,অধ্যাপক হামিদুর রহমান, পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার নাছির উদ্দীন,শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বপ্না দেবী,অাধুনগর ইসলামিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার অধ্যাপক মুহাম্মদ আব্দুল খালেক,শিক্ষিকা ও কবি হোসনে আরা বেবী,মাস্টার গোপাল বড়ুয়া ও লোহাগাড়া থানার এস আই কিবরিয়া।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

