ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোববার থেকে হামের বিশেষ টিকাদান শুরু

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিয়েছে সরকার। আগামী রোববার থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, হামের প্রকোপ বেশি এমন উপজেলাগুলোতে আগামী দুই দিনের মধ্যেই টিকা সরবরাহ নিশ্চিত করা হবে। রোববার সকাল থেকে একযোগে এই বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরিস্থিতি মোকাবিলায় মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ শিশুদের দ্রুত টিকার আওতায় আনতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ইউনিসেফ থেকে প্রাপ্ত ১৯ লাখ টিকা এই কর্মসূচিতে ব্যবহার করা হবে। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।
সরকার আশা করছে, এই বিশেষ উদ্যোগের মাধ্যমে হামের বিস্তার দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

রোববার থেকে হামের বিশেষ টিকাদান শুরু

প্রকাশিত: ০৫:৩৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬