ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসার বাসায় প্রধানমন্ত্রী

রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও নৃশংস হত্যার শিকার সাত বছরের শিশু রামিসার বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি রামিসার মা-বাবার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সান্ত্বনা দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিসভার বৈঠক শেষে ঢাকার পল্লবী এলাকায় রামিসাদের বাসায় যান প্রধানমন্ত্রী। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার খোঁজখবর নেন।
গত মঙ্গলবার সকালে পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। এ ঘটনায় পল্লবী থানা-এ হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার পর প্রধান অভিযুক্ত সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে দেওয়া জবানবন্দিতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার দায় স্বীকার করেছেন সোহেল রানা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

রামিসার বাসায় প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১০:১৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬