ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রক্তদান মানবজাতিকে রক্ষা করার মতো একটি মহৎ কাজ : আ জ ম নাছির

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রেইনবো’র প্রথম প্রতিষ্টাতা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা নগরীর জামালখানপ্রেসক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন প্রধান অতিথি ছিলেন। রেইনবো’ এর সভাপতি মুহাম্মদ সোহেল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ড. মোহাম্মদ সানাউল্লাহ, চসিক সংরক্ষিত কাউন্সিলর ফারজানা পারভীন, মুক্তিযোদ্ধা আবু তাহের,নিজাম উদ্দিন, অধ্যাপক জাহাঙ্গীর আলম বিশেষ অতিথির বক্তব্য রাখেন। সঞ্চালনাই: সাইয়েদুল ইসলাম. অনুষ্ঠানে ‘রেইনবো’ আগামী অর্থ সনের বার্জেট পেশ করেন সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ। অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠনেরকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন রক্তদান একটি মহৎকাজ। একবার রক্তদানে একজন মানুষের জীবন রক্ষা করা যায়। বলা যায় এ কাজটি সমগ্র মানবজাতিকে রক্ষা করার মতো একটি মহৎ ও সর্বোৎকৃষ্ঠ কাজ। একাজে সমগ্র মানবজাতি যেমন উপকৃত হয় তেমনি নিজেও ব্যক্তিগতভাবে লাভবান হওয়া যায়। এতে মেলে মানসিক পরিতৃপ্তি। মানব জাতির সহজাত মৌলিক প্রবৃত্তি ও মনোবৃত্তিই হলো নিয়ম-কানুন। নৈতিকতাই মানুষের সবদিক ও বিভাগকে নিয়ন্ত্রণ করে। ধর্মীয় অনুশাসন, রীতি নীতির প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন হলো নৈতিকতা। এতে মানুষকে যে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজে বিরত রাখে বলে তিনি উল্লেখ করেন।-বিজ্ঞপ্তি

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও

রক্তদান মানবজাতিকে রক্ষা করার মতো একটি মহৎ কাজ : আ জ ম নাছির

প্রকাশিত: ০২:৪৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯