ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যেকোনো সময় সচল হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রাখা হলেও দলটিকে নিষিদ্ধ করা হয়নি কিংবা তাদের নিবন্ধনও বাতিল করা হয়নি। তিনি বলেন, “শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত আছে। যে কোনো সময় তা সচল করা হতে পারে।”

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ আপাতত কোনো রাজনৈতিক কর্মসূচি করতে পারবে না। তবে দলটি এখনো বৈধ রাজনৈতিক সংগঠন। নির্বাচনে তাদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগের সমর্থক আছে, তবে তিনি লাখ লাখ সমর্থকের কথা মানেন না। তার মতে, সমর্থকেরা সাধারণ ভোটার হিসেবে ভোট দিতে পারবেন, কিন্তু সেখানে আওয়ামী লীগের প্রতীক ব্যবহার করা হবে না।

ড. ইউনূস অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ প্রকৃত অর্থে নিজেদের রাজনৈতিক দল হিসেবে প্রমাণ করতে পারেনি। বরং তারা মানুষ হত্যা করেছে এবং কর্মকাণ্ডের দায় স্বীকার না করে সব সময় অন্যের ওপর দোষ চাপিয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

যেকোনো সময় সচল হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রকাশিত: ০৩:৫১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫