ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতিতে টোল নেবে ইরান-ওমান

যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায় করবে ইরান ও ওমান। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আদায়কৃত অর্থ ইরান ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে ব্যয় করবে। তবে ওমান এই অর্থ কীভাবে ব্যবহার করবে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
যুদ্ধ শুরুর পর থেকে কার্যত বন্ধ রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ। সামুদ্রিক জাহাজ ট্র্যাকিং সাইটগুলোর তথ্য অনুযায়ী, আগের তুলনায় মাত্র ৫ শতাংশ জাহাজ বর্তমানে এই পথ দিয়ে চলাচল করছে। ভারত ও পাকিস্তানসহ কয়েকটি দেশের পতাকাবাহী জাহাজ সীমিত আকারে চলাচল করছে।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান প্রতি জাহাজ থেকে সর্বোচ্চ ২০ লাখ ডলার পর্যন্ত ফি নির্ধারণ করেছে। তবে জাহাজ মালিকেরা বাস্তবে এই অর্থ পরিশোধ করছেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

যুদ্ধবিরতিতে টোল নেবে ইরান-ওমান

প্রকাশিত: ১০:১১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬