ঢাকা ০১:১১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় হয়েছে, আলোচনা নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • বাংলানিউজ
  • প্রকাশিত: ০২:২৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৩৫ পড়া হয়েছে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় হয়েছে, তবে সেটিকে কোনোভাবেই আনুষ্ঠানিক আলোচনা বা দরকষাকষি বলা যায় না। একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের আলোচনার আহ্বান নিয়েও প্রশ্ন তুলেছেন।

বুধবার রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ‘আমেরিকানরা কি নিঃশর্ত আত্মসমর্পণের কথা বলেনি? তাহলে এখন তারা কেন আলোচনার কথা বলছে?’

তিনি আরও বলেন, ‘তারা এখন আলোচনা নিয়ে কথা বলছে, এটাই মূলত তাদের পরাজয় স্বীকার করার শামিল।’

আরাগচি জানান, সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ‘বন্ধুত্বপূর্ণ দেশগুলোর’ মাধ্যমে তেহরানে একাধিক বার্তা পাঠিয়েছে।

তবে তিনি জোর দিয়ে বলেন, এসব যোগাযোগকে আলোচনার পর্যায়ে ফেলা ঠিক নয়।
তার ভাষায়, ‘বার্তা পাঠানো হচ্ছে, আর আমরা সতর্কবার্তা দিচ্ছি বা নিজেদের অবস্থান জানাচ্ছি—এটাকে আলোচনা বা সংলাপ বলা যায় না; এটি কেবল বার্তা বিনিময়।’

তিনি আরও বলেন, ‘এই বার্তাগুলোতে কিছু প্রস্তাব বা ধারণা এসেছে, যা দেশের শীর্ষ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। প্রয়োজন হলে তারা সে বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ইরান এখনো যুদ্ধ শেষের জন্য প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনা গ্রহণ না করলেও আলোচনা এগিয়ে চলছে।

এর আগে আরাগচি এনবিসি নিউজের একটি প্রতিবেদনের কথাও উল্লেখ করেন, যেখানে বলা হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন কিছু বাছাই করা ভিডিও দেখানো হচ্ছে, যাতে যুক্তরাষ্ট্রের সফল হামলার চিত্র তুলে ধরা হয়েছে। এ নিয়ে তিনি সমালোচনা করে বলেন, প্রতিদিন যুদ্ধকে মার্কিন জনগণ এমনকি প্রেসিডেন্টের কাছেও ‘বিক্রি’ করার চেষ্টা চলছে।

সূত্র: সিএনএন

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় হয়েছে, আলোচনা নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০২:২৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬