ঢাকা ০১:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানবপাচার মামলায় সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

মানবপাচার মামলায় সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী-কে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এ আদেশ দেন।
এর আগে, রাজধানীর পল্টন থানায় দায়ের করা মানবপাচার মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর পুলিশ ডিবি। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, সোমবার (২৩ মার্চ) গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে ডিবির একটি বিশেষ দল তাকে গ্রেফতার করে।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মানবপাচার, প্রতারণা, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। ঢাকায় পাঁচটি এবং ফেনীতে ছয়টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ফেনীর একটি মামলায় তার বিরুদ্ধে আগেই গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
উল্লেখ্য, এক/এগারোর সময় প্রভাবশালী সেনা কর্মকর্তা হিসেবে পরিচিত মাসুদ উদ্দিন চৌধুরী অবসরের পর রাজনীতিতে যুক্ত হন। তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে নির্বাচিত হন। এছাড়া তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
অবসর পরবর্তীকালে জনশক্তি রপ্তানি খাতে সম্পৃক্ত থাকার সময় তার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ ওঠে, যা নিয়ে বর্তমান মামলাটি দায়ের করা হয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

মানবপাচার মামলায় সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত: ১০:১৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬