ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মশা মারতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে বসতে বললেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব অনুমোদন দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। মশক নিয়ন্ত্রণ ও নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের যে প্রস্তাব স্থানীয় সরকার বিভাগ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছিল, তা নাকচ করে দেওয়া হয়েছে।

সরকারি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসি-এর অর্থায়নে এই সফরের প্রস্তাব করা হয়েছিল। সফরের উদ্দেশ্য ছিল মশক নিয়ন্ত্রণে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করা।
তবে প্রধানমন্ত্রী মনে করেন, মশক নিধনের কার্যকর কৌশল জানতে বিদেশ সফরের প্রয়োজন নেই। দেশের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করেই এ বিষয়ে কার্যকর উদ্যোগ ও নতুন ধারণা তৈরি করা সম্ভব।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়, “মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিয়ন্ত্রণে নানা উদ্ভাবনী পদ্ধতির ধারণা পাওয়া সম্ভব।”
উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী মেয়র নির্বাচিত হন। নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন।
পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে। একই বছরের ১ অক্টোবর নির্বাচনী ট্রাইব্যুনাল রেজাউল করিম চৌধুরীর মেয়র পদ বাতিল করে ডা. শাহাদাত হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে। এরপর ৩ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন।

নাজিম/

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

মশা মারতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে বসতে বললেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১০:০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬