
মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর অনুরোধে ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরান দ্রুত কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে যুদ্ধবিরতি ভেঙে নতুন করে সংঘাত শুরু হতে পারে।
ট্রাম্প তার পোস্টে বলেন, গ্রহণযোগ্য কোনো চুক্তি না হলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে মুহূর্তের নোটিশে ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার বড় হামলার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে পরিকল্পিত ওই হামলার ধরন বা সময় নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এর আগে ট্রাম্প প্রকাশ্যে কখনও বলেননি যে ১৯ মে ইরানের ওপর হামলার পরিকল্পনা ছিল। তবে গত সপ্তাহান্তে তিনি ইরানকে সতর্ক করে বলেন, “সময় দ্রুত ফুরিয়ে আসছে।” দ্রুত পদক্ষেপ না নিলে তাদের জন্য “আর কিছুই অবশিষ্ট থাকবে না” বলেও মন্তব্য করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প দাবি করেন, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নেতাসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র দেশের অনুরোধে তিনি হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
গত কয়েক সপ্তাহ ধরেই ইরানকে নিয়ে কঠোর অবস্থানে ছিলেন ট্রাম্প। তিনি বারবার হুঁশিয়ারি দিয়ে আসছিলেন, এপ্রিলের মাঝামাঝি হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি ইরান কোনো সমঝোতায় না পৌঁছালে ভেঙে যেতে পারে। তবে সম্ভাব্য চুক্তির শর্ত ও সময়সীমা নিয়ে তার অবস্থান একাধিকবার পরিবর্তিত হয়েছে।
এদিকে সাম্প্রতিক দিনগুলোতে ইরান ইস্যুতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও আলোচনা করেছেন
দেশ বাংলা অনলাইন 

