ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ভূপাতিত: মেহর নিউজ

ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। একইসঙ্গে ওই যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া একটি মার্কিন উদ্ধারকারী হেলিকপ্টারও ক্ষেপণাস্ত্র হামলায় ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইরানের মেহর নিউজ এজেন্সি।

মেহর নিউজের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের উদ্ধারে যুক্তরাষ্ট্র একটি হেলিকপ্টার পাঠায়। তবে সেটি ঘটনাস্থলে পৌঁছানোর পর ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে যায় বলে দাবি করা হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের এক বিশ্লেষণে ইরানি গণমাধ্যমে প্রকাশিত ছবিগুলো পর্যালোচনা করে বলা হয়েছে, ধ্বংসাবশেষটি মার্কিন যুদ্ধবিমান ‘এফ-১৫’-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে। যদিও প্রাথমিকভাবে কিছু প্রতিবেদনে এটি ‘এফ-৩৫’ মডেলের বিমান হতে পারে বলে দাবি করা হয়েছিল, তবে তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, ভূপাতিত যুদ্ধবিমানটির দুই পাইলট ইরানের ভূখণ্ডে নিখোঁজ রয়েছেন। তাদের আটক বা বন্দি করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে নতুন মোড় দিতে পারে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বা হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
বিশ্লেষকদের মতে, যদি পাইলটদের আটক হওয়ার বিষয়টি নিশ্চিত হয়, তাহলে এটি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে বড় ধরনের কূটনৈতিক ও সামরিক প্রভাব ফেলতে পারে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ভূপাতিত: মেহর নিউজ

প্রকাশিত: ১১:৪৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬