ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে গ্রেপ্তার হাদি হত্যা মামলার দুই আসামিকে দেশে আনতে উদ্যোগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আসামিদের প্রত্যর্পণের বিষয়ে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে এবং প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নেওয়া হচ্ছে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনাকে ‘মব’ হিসেবে আখ্যায়িত করার প্রবণতা নিয়ে সতর্ক করে তিনি বলেন, সব ঘটনাকে মব বলা সঠিক নয়। অনেক ক্ষেত্রে সেগুলো বিচ্ছিন্ন অপরাধমূলক ঘটনা হতে পারে। তাই বিষয়গুলো যাচাই-বাছাই করে দেখার আহ্বান জানান তিনি।
মাদক ব্যবসায়ীদের তালিকা প্রকাশের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ ধরনের তালিকা প্রকাশ অনেক সময় রাজনৈতিকভাবে প্রভাবিত হওয়ার ঝুঁকি থাকে। তাই পেশাদার পদ্ধতিতে তালিকা তৈরি করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার সমুদ্র সৈকতের শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজার দেশের গর্ব এবং আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসেবে এটিকে আরও উন্নত করতে হবে। সে লক্ষ্যে সৈকতে থাকা অবৈধ স্থাপনাগুলো জেলা প্রশাসনের নেতৃত্বে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে।
দেশব্যাপী সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ কিংবা যেকোনো অপরাধীকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না। সকলকে আইনের আওতায় আনা হবে।
সভায় কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, জেলা প্রশাসক আব্দুল মান্নান, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানসহ বিভিন্ন বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

ভারতে গ্রেপ্তার হাদি হত্যা মামলার দুই আসামিকে দেশে আনতে উদ্যোগ

প্রকাশিত: ০৮:০৯:০০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬