ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন উদ্ধার, বিজিবির হেফাজতে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত এলাকায় বাংলাদেশ ভূখণ্ড থেকে একটি ভারতীয় ড্রোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৫ মে) দুপুরে বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ী সীমান্তের ৮৪১/৮ নম্বর সাব-পিলার সংলগ্ন এলাকা থেকে ড্রোনটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র ও সীমান্তবাসীদের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ৯৮ ব্যাটালিয়নের হিমালয় ক্যাম্প থেকে ড্রোনটি উড়িয়ে সীমান্ত এলাকায় নজরদারি ও ভিডিও ধারণ করছিল। একপর্যায়ে যান্ত্রিক ত্রুটির কারণে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশ সীমান্তের প্রায় ১৫ থেকে ২০ গজ ভেতরে একটি ভুট্টাক্ষেতে পড়ে যায়।
ভুট্টাক্ষেতে কাজ করার সময় এক কৃষক প্রথমে ড্রোনটি দেখতে পান। পরে ঘটনাস্থলের কাছে বিএসএফ সদস্যদের জড়ো হতে দেখা গেলে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিজিবি সদস্যরা ড্রোনটি উদ্ধার করে নিজেদের ক্যাম্পে নিয়ে যান।
বুড়িমারী বিজিবি কোম্পানি সদর ক্যাম্পের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, স্থানীয়দের সহযোগিতায় ড্রোনটি উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে এটি বিজিবির হেফাজতে রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বিজিবি রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, বিএসএফের হিমালয় কোম্পানির কমান্ড্যান্ট বুড়িমারী বিজিবি কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে ড্রোনটির বিষয়ে জানতে চেয়েছেন। তাদের জানানো হয়েছে, ড্রোনটি বর্তমানে বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। ঊর্ধ্বতন পর্যায়ের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন উদ্ধার, বিজিবির হেফাজতে

প্রকাশিত: ০৮:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬