ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ!

বিদ্যুৎ সাশ্রয়ে নিজ দপ্তর থেকেই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ের ১ নম্বর ভবনের ২০১ নম্বর কক্ষে নিজের অফিসে তিনি লাইট ও এসির ব্যবহার অর্ধেকে নামিয়ে এনে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এখন থেকে তার দপ্তরে ৫০ শতাংশ লাইট ও ৫০ শতাংশ এসি ব্যবহার করা হবে। পাশাপাশি দিনের বেলা প্রাকৃতিক আলোকে কাজে লাগাতে রুমের জানালার পর্দা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সূর্যের আলো সর্বোচ্চ ব্যবহার করা যায় এবং অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ কমে।
এরই মধ্যে সচিবালয়ের ১ নম্বর ভবনে প্রধানমন্ত্রীর ২০১ নম্বর কক্ষসহ তার কার্যালয়ের সব কক্ষেই এই নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে আজ সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকেও একইভাবে অর্ধেক লাইট ও এসি ব্যবহার করা হয়।
তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সচেতনতা তৈরি করতে প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে দেশের সরকারি, আধা-সরকারি, বেসরকারি অফিস-আদালত, শপিংমল, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বাসাবাড়িতেও একই ধরনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এছাড়া আজকের মন্ত্রিসভা বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে বিশেষভাবে দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বিশেষজ্ঞদের নিয়ে একটি টিম গঠন করে বিদ্যুৎ সাশ্রয়ে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
সরকারের উচ্চ পর্যায় থেকেই এমন উদ্যোগ শুরু হওয়ায় বিদ্যুৎ সাশ্রয়ে দেশব্যাপী সচেতনতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ!

প্রকাশিত: ০৪:২১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬