
রায়হান সিকদার, লোহাগাড়াঃ
সাতকানিয়া- লোহাগাড়ার বিভিন্ন এলাকার
আইন শৃঙ্খলার উন্নয়নে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখার পক্ষ থেকে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যাকে সম্মাননা স্বারক ক্রেষ্ট প্রদান করা হয়।১১ডিসেম্বর দুপুরে সাতকানিয়া অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ে তাকে সম্মাননা প্রদান করা হয়।তাকে সম্মাননা তুলে দেন বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি,চুনতি হাকিমিয়া কামিল(এম.এ) মাদ্রাসার অধ্যাপক মুহাম্মদ হামিদুর রহমান।এ সময় আধুনগর ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যাপক মুহাম্মদ মুসাদ্দিক, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখার প্রচার সম্পাদক, দৈনিক দিনকালের লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক দেলোয়ার হোসেন রশিদি, দৈনিক প্রতিদিনের সংবাদ,দৈনিক আমাদের চট্টগ্রামের লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ রায়হান সিকদার উপস্হিত ছিলেন।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

