ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ নেজামে ইসলাম আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজি আর নেই

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমীর ও পদুয়া হেমায়তুল ইসলাম মাদরাসার মুহতামিম হযরত মাওলানা সরওয়ার কামাল আজিজি ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

(৮মে) শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তিকালের বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ভাতিজা ও লোহাগাড়া উপজেলা এলডিপির সভাপতি লিয়াকত আলী চৌধুরী।
মাওলানা সরওয়ার কামাল আজিজি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া গ্রামের নয়াপাড়ার বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ দ্বীনি শিক্ষা বিস্তার, ইসলামি আন্দোলন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।
তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় দেওবন্দি আলেম ও ইসলামি চিন্তাবিদ হিসেবে পরিচিত ছিলেন। জীবদ্দশায় তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমীর, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর, শাহ ওয়ালী উল্লাহ একাডেমি চট্টগ্রামের পরিচালক এবং জামিয়াতুল আনওয়ার হেমায়তুল ইসলাম কওমি মাদরাসা পদুয়ার মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।
তাঁর ইন্তিকালের সংবাদে ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন ইসলামি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার দুপুর ২টায় পদুয়া হেমায়তুল উলুম মাদরাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

বাংলাদেশ নেজামে ইসলাম আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজি আর নেই

প্রকাশিত: ০৮:৪৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬