ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রপাতে একসঙ্গে ৪ কৃষকের মৃত্যু

মাগুরায় সদর উপজেলার আঠারখাদা রুপদাহ বিলে বজ্রপাতে একসঙ্গে চার কৃষক মারা গেছেন। নিহতরা হচ্ছেন- রহমত মোল্যা, সামিন মোল্যা, মননু মোল্যা এবং আকরাম হোসেন। তাদের বাড়ি আঠারখাদা এলাকায়।
মঙ্গলবার দুপুর ৩টার দিকে তারা পার্শ্ববর্তী কান্দা বাঁশকোটা গ্রামের মকবুল হোসেনের জমিতে পাট কাটছিলেন। এ সময় বজ্রপাতে তারা মারা যান।
খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিস এবং সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে বৃষ্টি শুরু হয়। কিন্তু স্থানীয় কৃষকরা ওই বৃষ্টির মধ্যেই বিলের পানিতে দাঁড়িয়ে পাট কাটছিলেন।
তিনি জানান, বিকাল ৩টার দিকে বজ্রপাত হলে ওই ক্ষেতের চার কৃষকই নিহত হন। পরে তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

বজ্রপাতে একসঙ্গে ৪ কৃষকের মৃত্যু

প্রকাশিত: ০৬:১৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮