
সাতকানিয়ায় বাইতুল ইজ্জত বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রাত্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে আয়োজিত বিআইবিজিপিএস এলামনি প্রিমিয়ার লিগ-২০২৬ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এসএসসি ২০১৮ ব্যাচ এবং রানার্সআপ হয়েছে ২০২০ ব্যাচ।

শনিবার (৩১ মে) উপজেলার ইকো টার্ফ মাঠে দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় স্কুলটির বিভিন্ন ব্যাচের মোট ১৬টি দল অংশ নেয়।
রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ শেষে রাত ১২টার দিকে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিরা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাত্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি মো. আব্দুল মোমেন (১৯৯৮ ব্যাচ), পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ও ক্রীড়া উপকমিটির আহ্বায়ক মো. জসিম উদ্দীন (২০০০ ব্যাচ), সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন (২০০৪ ব্যাচ), অর্থ সম্পাদক মো. মাসুদ (২০০৮ ব্যাচ), ক্রীড়া উপকমিটির সদস্য সচিব মো. শিহাব উদ্দীন, সদস্য ডা. মিনহাজুল আবেদীন মুন্নাসহ ক্রীড়া উপকমিটির অন্যান্য সদস্যরা। এছাড়া প্রাত্তন ছাত্র-ছাত্রী পরিষদের বিপুলসংখ্যক সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো. আব্দুল মোমেন বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধি এবং তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, “প্রাত্তন ছাত্র-ছাত্রী পরিষদ শুধু ক্রীড়াঙ্গনেই নয়, বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও ভূমিকা রেখে চলেছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে আমরা সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও সাতকানিয়ার উন্নয়ন ও জনকল্যাণে আরও ব্যাপক পরিসরে কাজ করতে প্রাত্তন ছাত্র-ছাত্রী পরিষদ।
প্রাত্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি মো. আব্দুল মোমেন বলেন, “বাইতুল ইজ্জত বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রাত্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে এবারই প্রথমবারের মতো একটি আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এটি শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, বরং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার একটি প্রয়াস।
প্রাত্তন ছাত্র-ছাত্রী পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। আমরা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ, অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণসহ নানা জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছি।
অ্যাডভোকেট মিজানুর রহমান বলেন,
বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সেই লক্ষ্য থেকেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমরা চাই তরুণরা খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকুক এবং ইতিবাচক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করুক।
ক্রীড়া উপকমিটির আহ্বায়ক মো. জসিম উদ্দীন বলেন,
“খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, সৌহার্দ্য ও সুস্থ প্রতিযোগিতার শিক্ষা দেয়। আজকের এই টুর্নামেন্ট প্রমাণ করেছে, আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে এখনও বিদ্যালয়ের প্রতি ভালোবাসা ও পারস্পরিক বন্ধন অটুট রয়েছে।
ভবিষ্যতে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে আরও বড় পরিসরে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার সুযোগ সম্প্রসারণে আমরা কাজ করব।
কেবল ক্রীড়াঙ্গনেই নয়, সাতকানিয়ার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণমূলক কর্মকাণ্ডেও প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি শক্তিশালী ও ইতিবাচক প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সকলের সহযোগিতা ও অংশগ্রহণে আমরা একটি সুন্দর, সচেতন, মেধাবী ও উন্নত সমাজ বিনির্মাণ করতে চাই।”
মুহাম্মদ নাজিম উদ্দিন 
