ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে ভারতের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। এর অংশ হিসেবে শুক্রবার (৮ মে) সন্ধ্যায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আকাশে উজ্জ্বল আলোর একটি রেখা দেখা যায়। হঠাৎ আকাশে ভেসে ওঠা ওই আলোর ঝলক ঘিরে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও বিস্ময়ের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ–সংক্রান্ত ভিডিও ও ছবি দ্রুত ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর হঠাৎ আকাশের পশ্চিম-দক্ষিণ দিকে উজ্জ্বল আলোর একটি রেখা দেখা যায়। কয়েক মিনিট ধরে আলোর রশ্মিটি আকাশে দৃশ্যমান ছিল। অনেকেই মোবাইল ফোনে এর ভিডিও ধারণ করেন।
ভারত ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের নির্দিষ্ট আকাশসীমায় ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য বিধিনিষেধ জারি করেছে। এ বিষয়ে দেশটি ‘নোটিশ টু এয়ারম্যান’ (নোটাম) প্রকাশ করেছে। ধারণা করা হচ্ছে, ভারত তাদের দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-৬’-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ চালাচ্ছে।
ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিওর চেয়ারম্যান সমির ভি কামাথ কয়েক দিন আগে জানান, দেশটি নিজেদের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-৬’-এর পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করেছে।
জানা গেছে, ‘অগ্নি-৬’ ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ১০ হাজার কিলোমিটার। এটি ভারতের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকেরা।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

বঙ্গোপসাগরে ভারতের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

প্রকাশিত: ১০:৩২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬